জৈন্তাপুরে ১৩ মামলার আসামী শাহাদৎ গ্রেপ্তার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান করে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী শাহাদৎকে আটক করেছে। সে গোয়াইনঘাট উপজেলার লংপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
জানা যায়, ২০ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে পিএসআই মোঃ শাহীনুর রহমান এর নেতৃত্বে একদল ফোর্স নিয়ে সিলেটের শাহপরান (রাঃ) থানার আরামবাগ (বালুচর) ফরহাদ রেষ্টুরেন্ট এলাকা থেকে মোঃ শাহাদৎ হোসেন (৪৫)কে গ্রেফতার করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানায় ৮টি সাজাসহ মোট ১৩ টি মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক তাতে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, সে সাজাপ্রাপ্ত আসামী এবং দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল, তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed