ফেসবুকের বিরুদ্ধে ‘ক্লাস অ্যাকশন’ মামলা
প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে সাড়ে তিন হাজার কোটি ডলারের একটি ‘ক্লাস অ্যাকশন’ মামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ফেসিয়াল রিকগনিশন সংক্রান্ত তথ্য অপব্যবহারের অভিযোগে এই মামলা হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৮ অক্টোবর) ওই মামলা গ্রহণ না করতে আদালতের প্রতি আবেদন জানায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে সানফ্রান্সিসকোর তিন সদস্যের বিচারক প্যানেল আবেদন খারিজ করে দেয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানায়, ফেসবুক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে এ বিষয়ে আবেদন না জানালে এখন সানফ্রান্সিসকোর আদালতে তাদের বিরুদ্ধে ৩৫ বিলিয়ন ডলারের ক্লাস-অ্যাকশন মামলাটির শুনানি শুরু হবে। মামলায় হেরে গেলে ইলিনয়ের ৭০ লাখ লোককে ব্যক্তি প্রতি ১ হাজার থেকে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে ফেসবুক কর্তৃপক্ষকে।
মামলার অভিযোগে বলা হয়, ফেসবুক ইলিনয়ের ব্যবহারকারীদের আপলোড করা ছবি স্ক্যান করে চেহারা শনাক্ত করার আগে কোনও অনুমতি নেয়নি। ওই তথ্য কতদিন তাদের কাছে সংরক্ষণ করা হবে, তাও জানানো হয়নি।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed