সাদ এরশাদ এমপি সিলেট আসছেন রোববার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রংপুর-৩ আসনের এমপি, জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ সিলেট সফরে আসছেন।
রোববার (২০ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে স্বস্ত্রীক এসে পৌছবেন। তিনি সিলেট সফরকালে হযরত শাহজালাল রহ: ও হযরত শাহপরাণ রহ: মাজার জিয়ারত করবেন।
জিয়ারত শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি’র সফর সঙ্গী হিসেবে জাতীয় পার্টির সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নির্বাচিত হওয়ার পর রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি’র এটাই সিলেটে প্রথম সফর। বিজ্ঞপ্তি
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed