ওসমানী হাসপাতালে ভুয়া ডাক্তার আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া ডাক্তারকে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। আটককৃত ভুয়া ডাক্তার নীলকান্ত দাশ মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নোয়াগাঁও গ্রামের বাণিক্য দাসের ছেলে। বৃহস্পতিবার বিকাল ৫টায় তাকে আটক করেন হাসপাতালের স্টাফ ও আনসার পিসি নাসির উদ্দিন। পরে তাকে এসএমপি’র কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, নীলকান্ত দাস প্রায় ৩-৪ মাস থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘোরাফেরা করছেন। হাসপাতালে দায়িত্বরত ইন্টার্নি চিকিৎসকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি নিজেকে হাসপাতালের ডাক্তার বলে পরিচয় দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার নীলকান্ত দাসকে দেখে দায়িত্বরত স্টাফের কাছে বিষয়টি সন্দেহজনক হয়। এরপর স্টাফ ও আনসার বাহিনীর সদস্যরা তাকে জেরা করেন। খোঁজ নিয়ে দেখেন- নীলকান্ত দাস নামে কোন ডাক্তার ওসমানী হাসপাতালে নেই। পরে তাকে ভুয়া ডাক্তার বলে সনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট কোতয়ালী মডেল থানার ওসি মো. সেলিম মিয়া ভুয়া ডাক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed