জগন্নাথপুরে খালে মিললো সিএনজি চালকের লাশ
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যেসমত গ্রামের আব্দুল মালিকের পুত্র মামুন মিয়ার (২০) ক্ষতবিক্ষত লাশ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের পশ্চিমে শ্শ্মানঘাটের নিকটে কচুরিপানা দিয়ে ঢাকা একটি ছোট খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
আজ শুক্রবার জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ।
নিহত মামুন মিয়ার পিতা আব্দুল মালিক জানান, বৃহস্পতিবার সন্ধায় তার ছেলে মামুন ইনাতগঞ্জ থেকে সিএনজি যাত্রী নিয়ে নবীগঞ্জ যায়। রাত ৮ টায় সিএনজিসহ মামুনকে অনেকে কাজীরগঞ্জ বাজারে দেখেছেন। ইনাতগঞ্জ বাজার সিএনজি ষ্টেন্ডে মামুনের সিএনজি পাওয়া গেলেও বাড়ী ফিরতে তার বিলম্ব দেখে তার মোবাইল ফোনে কল দেন্ এ সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারারাত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া জানান, আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে খালের মধ্যে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে ফোনে অবহিত করি।
খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছ। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার প্রকৃত কারন জানা যাবে বলেও জানান ওসি।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed