শিশু তুহিন হত্যার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যার প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে পরিষদের সভাপতি আবদল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুজ্জামান লিকসন ও হেলু মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, আবুল কাশেম চৌধুরী, সাংবাদিক আল হেলাল, জিয়াউর রহমান লিটন, রাজীব চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে জাগো দিরাইয়ের সভাপতি কাশেম চৌধুরী বলেন, হত্যা মামলা আপোষের নামে বিচারের নামে প্রহসন, মামলার দীর্ঘসূত্রতা, সঠিক বিচার না হওয়ার কারণে মানুষের মধ্যে প্রতিহিংসার সৃষ্টি হচ্ছে, শিশুদের নিরাপদে রাখার জন্য সামাজিক সচেতনতা ও আইনি প্রয়োগ জোরদার করতে হবে।
দিরাই থানার ওসি কে এম নজরুল বলেন, শিশু তুহিন হত্যাকান্ডের রহস্য তাৎক্ষনিক ভাবে উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রতিপক্ষকে ফাঁসাতে পারিবারিক ভাবে নৃশংস ও ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার তুহিন। উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের ঘটনায় এখন পর্যন্ত নিহত তুহিনের বাবা-চাচাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুহিনের মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার ঐ ৫জনকে গত মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয়। সেখানে দুই আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এরপর বাকি তিন আসামী তুহিনের বাবা আবদুল বছির, চাচা আবদুল মছব্বির ও জমসের আলী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত রোববার রাতের কোনো এক সময় শিশু তুহিনকে হত্যা করা হয়। এরপর কদম গাছের ডালে ঝুলিয়ে রাখা হয় তার নিথর দেহ। পেটে ঢোকানো ছিল দুটি লম্বা ছুরি। ছুরির হাতলে লেখা ছিল একই গ্রামের মাতব্বর সোলেমান ও সালাতুলের নাম। কেটে ফেলা হয় তুহিনের দুটি কান ও যৌনাঙ্গ।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed