গাজীপুরে দুই শিল্প প্রতিষ্টানকে জরিমানা
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পরিবেশ দূষণ ও অতিরিক্ত বায়ু দূষণের দায়ে পূর্বাচল স্টিল মিলস ও সিরাজ ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর ও জেলা প্রশাসক কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
মহানগরের ছয়দানা মালেকের বাড়ি এলাকার পূর্বাচল স্টিল মিলস লিঃ অতিরিক্ত বায়ু দূষণের দায়ে ২ লক্ষ টাকা ও টঙ্গীর পাগাড় এলাকার মেসার্স সিরাজ ডাইং ইন্ডাস্ট্রিজ লিঃ- এ ইটিপি বিহীনভাবে ওয়াশিংয়ের বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং অবিলম্বে ইটিপি নির্মাণ করে ফ্যাক্টরির কার্যক্রম চালু করতে নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহিদ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed