জিয়ার মাজার জিয়ারত করলেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন নবগঠিত সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে শহীদ জিয়ার মাজার জিয়ারত করেন তারা। এসময় উপস্থিত নেতৃবৃন্দ জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতও করেন। পরে জেলা বিএনপির পক্ষ থেকে মাজারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা: এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, নবগঠিত সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান চৌধুরী মিলু, বিএনপি নেতা একেএম তারেক কালাম, আল মামুন খান, আবু নাসের পিন্টু, সিদ্দিক আহমদ, আব্দুল মালেক, বুরহান উদ্দিন, মাহমুদ আলী, আমিন উদ্দিন আহমদ, কুহিনুর আহমদ, খালেদুজ্জামান খালেদ, নুরুল হোসেন বুলবুল, মঈনুল ইসলাম মঞ্জু, এডভোকেট মোস্তাক আহমদ, ইসলাম উদ্দিন, আশরাফ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাবেক ছাত্রদল নেতা লিটন আহমদ, আলী আহমদ আলম, মাহবুব আলম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজা, আশরাফ উদ্দিন রুবেল, কামরান আহমদ, আনোয়ার হোসেন রাজু, জাকারিয়া হাবিব, রুহুল আমীন বাবলু, ফাহিম আহমদ চৌধুরী ও সরফরাজ আহমদ রাহি প্রমূখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে স্কাইপিতে জেলা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় করার কথা রয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed