কানাইঘাটে ১১টি ভারতীয় গরু আটক
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট থানা পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ভাটিবারাপৈত আন্দুর মুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়া আসা ১১টি গরু আটক করেছে।
এরআগে গত মঙ্গলবার ভোর রাতে আরো ১১টি গরু দিঘীরপার ইউপির সুরমা নদীর ঘাট এলাকা থেকে আটক করেছিল পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান পুলিশ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিচ্ছিন্নভাবে সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারী চক্র কর্তৃক নিয়ে আসা গরু আটক অভিযান চলমান রয়েছে। আটককৃত গরুগুলো থানায় রাখা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed