পূর্বধলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য ও নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে উপজেলার হিরণপুর বাজারের ৩ প্রতিষ্ঠানের মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। তার সহযোগীতায় ছিলেন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এ সময় ক্রেতা, ব্যবসায়ী ও উপস্থিত জনসাধারণকে পলিথিন ব্যবহারের কুফল ও আইন সম্পর্কে সচেতন করেন।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed