সিলেট আদালতে ৭২ মামলার আলামত ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, চোলাই মদ ও গাঁজাসহ ধ্বংস করা হলো ৭২টি মামলার আলামত। বুধবার সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের পুরাতন ভবনের পাশে এসব আলামত ধ্বংস করা হয়।
আলামত ধ্বংস করার সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান ও কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ আবুল হাশেমসহ মালখানার দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিল ফেনসিডিল ৩২ বোতল, ভারতীয় মদ ১২ বোতল, হেরোইন ৫০ পুরিয়া, ইয়াবা ট্যাবলেট ৪৭৯ পিস, চোলাই মদ ৩২.৭৫ লিটার ও গাঁজা ৬৭ পুরিয়া।
মহানগরের বিভিন্ন থানায় বিভিন্ন সময় এসব আলামত জব্ধ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে বিচারাধীন ৭২টি মামলার আলামতের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed