নেত্রকোনায় ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১
মো. কামরুজ্জামান, নেত্রেকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় দাড় করানো ট্রাকের সাথে দ্রুতগামী পিকআপের ধাক্কায় চান মিয়া (৫০) নামে এক পিকআপ আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পুর্বধলার শ্যামগঞ্জ বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত চান মিয়া নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। তিনি পিকআপে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন।
শ্যামগঞ্জ হাইওয়ের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, জেলার দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী বালু ভর্তি একটি ট্রাক নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের পশ্চিম পাশে দাড়িয়েছিল। আজ সকাল সাড়ে ৬ টার দিকে কলমাকান্দা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপে থাকা চান মিয়া ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে চালকদের আটক করা যায়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবে।
Related News
জামালপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে রাজিব বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনRead More
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কাভার্ড ভ্যানRead More



Comments are Closed