পাগলী তাহমিনা এখন কন্যার মা!
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: কন্যার মা হয়েছে এক পাগলী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের কেন্দুয়া আঠারোবাড়ি সড়কের ফেরির মোড় এলাকায়। সে ভালভাবে কথা বলতে পারেনা।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ফেরিরমোড় এলাকার জনৈক জাহিদ হাসান জনির মনোহারি দোকানে এসে পানি খেতে চায় ওই পাগলী। এসময় দোকানী তাকে পানি খেতে দেয়। তখন সে চলে যায়। কিছুদুর যেতেই তার পেটে প্রচন্ড ব্যাথা অনুভুত হয়। তার গায়ে একটি ওড়না ছাড়া কিছুই ছিলনা। কিছুক্ষণ পর সে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয়।
এদিকে দোকানদার জাহিদ হাসান জনি জানায়, এ ঘটনাটি দেখার পর জনি তার মাকে ডাক দেয় পাগলীকে সাহায্য করার জন্য। তখন জনির মা আসমা খাতুন এসে তাকে সাহায্য করে এবং শিশুটিকে সেবা শুশ্রুষা করতে থাকে। প্রায় ঘন্টা খানেক পরে জনির বড় ভাই সিএনজি করে পাগলী এবং শিশুটিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান জানান, বর্তমানে শিশু ও তার মা সুস্থ্য রয়েছে। তার যাতে কোন সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে এবং হাসপাতালে খোঁজ নেয়া হচ্ছে। তবে পাগলী এই এলাকার বাসিন্দা নয়। অন্য কোন এলাকা থেকে এসেছে। নাম জিজ্ঞাসা করার পর শুধু তাহমিনা বলতে পারে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed