এমিরেটসে মেক্সিকো ভ্রমণকারীদের বিশেষ ছাড়!
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ৯ ডিসেম্বর থেকে এমিরেটস এয়ারলাইন মেক্সিকো সিটিতে দৈনিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে ; ফ্লাইটটি পরিচালিত হবে ভায়া বার্সালোনা। এ উপলক্ষে বাংলাদেশ থেকে মেক্সিকো ভ্রমণকারী যাত্রীদের জন্য এয়ারলাইনের পক্ষ থেকে ২০ শতাংশ মূল্য ছাড় ঘোষণা করা হয়েছে। মেক্সিকো সিটি, মধ্য ও দক্ষিণ আমিরিকায় এমিরেটসের পঞ্চম গন্তব্য ।
অফারটি পেতে হলে গ্রাহকদের ৪ নভেম্বর ২০১৯ এর মধ্যে টিকিট ক্রয় করতে হবে ; ভ্রমণের জন্য নিদৃষ্ট সময়কাল ৮ ডিসেম্বর, ২০১৯ থেকে ৩১ আগস্ট ২০২০। এই অফারে ইকোনমি শ্রেণীর ভাড়া শুরু ১ লাখ ৬ হাজার ৬৯৮ টাকা থেকে, বিজনেস শ্রেণীর জন্য সর্বনিম্ন ভাড়া হবে ২ লাখ ৯৫ হাজার ৫৫৪ টাকা।
এমিরেটস ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম – স্কাই ওয়ার্ডস সদস্যরা দ্বিগুণ মাইল অর্জন করতে পারবেন অথবা নগদ + মাইল ব্যবহার করে কম খরচে ভ্রমণ সুবিধা পাবেন। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে দুই শ্রেনী বিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০ এল আর উড়োজাহাজ।
গ্রাহকরা www.emirates.com.bd ওয়েবসাইট ভিজিট করে অথবা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের এমিরেটস অফিস অথবা ট্র্যাভেল এজেন্টদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন।
এমিরেটস বর্তমানে সুপরিসর উড়োজাহাজের সাহায্যে প্রতিদিন ঢাকায় ৩ টি ফ্লাইট পরিচালনা করছে।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual4 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed