চুনারুঘাটের নিখোঁজ প্রবাসী নরসিংদী থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চুনারুঘাটের নিখোঁজ কাতার প্রবাসীকে ৭২ ঘণ্টা পর নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হওয়া ওই প্রবাসী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের মানিক মিয়া।
সোমবার (১৪ অক্টোবর) তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
সূত্রমতে, মানিক মিয়া শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৬ টায় বাংলাদেশ শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বি-বাড়ীয়া উত্তরা বাসে উঠে নিজ বাড়ির দিকে যাত্রা শুরু করেন। তিনি সকাল ৬টায় বাড়িতে ফোন করে বলেন তিনি বাড়িতে আসছেন। কিন্তু পরবর্তীতে তার আর কোন খোঁজ-খবর পাওয়া যায়নি।
সোমবার সকাল ৭টায় বিশেষ সংবাদের ভিত্তিতে তাকে নরসিংদী জেলার ইটাখোলা মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পরে ঐ এলাকার স্থানীয়দের সহযোগিতায় তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed