পাবনায় জামায়াতের ১৩ নারী সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার শহরতলির মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে জামায়াতের ১৩ নারী সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে পাবনা থানা পুলিশ তাদের আটক করে। এ সময় তারা গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ জানায়। আটকদের কাছ থেকে ইসলামি বইপত্র উদ্ধার করা হয়েছে।
পাবনা থানার ওসি নাসিম আহম্মেদ জানান, পাবনা শহরতলির মনসুরাবাদ আবাসিক এলাকার ৫নং সড়কের ১১৯নং বাড়িটির মালিক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন। দ্বিতল এ বাড়ির নিচ তলায় জামায়াতের নারী সদস্যদের আস্তানা ছিল।
এখান থেকে নারী সদস্যরা মেয়েদের সংগঠিত এবং নাশকতার ছক পরিচালনা করতেন তিনি।”
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে বাড়িটি ঘিরে ফেলে এবং সেখান থেকে বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৩ নারী সদস্য এবং বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে আটক করে। ওই আস্তানা থেকে বিপুলসংখ্যক বই উদ্ধার করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আটকদের পাবনা থানায় নিয়ে আনা হয়েছে।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তদন্ত করে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে। বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed