Main Menu

ভারতকে রুখে দিলো বাংলাদেশের কিশোরীরা

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভালোভাবেই এগুচ্ছে বাংলাদেশের কিশোরীরা। পর পর দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে শামসুন্নাহাররা।

অন্যদিকে শক্তিশালী ভারতও শিরোপা নিষ্পত্তির ম্যাচ নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো ভারত ও বাংলাদেশের কিশোরীরা। শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গোলাম রাব্বানীর শিষ্যরা।

গ্রুপ পর্বের অপর দুই দল নেপাল ও ভুটান বড় ব্যবধানে হারায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার বিকাল ৩টায় মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ফাইনালের আগে নিজেদের শক্তি যাচাই করে নিতে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল দুই দলের কাছে।

Share





Related News

Comments are Closed