কমলগঞ্জে অবৈধভাবে বালু তোলায় জরিমানা
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায়, বালু উত্তোলনকারী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি পিকআপ জব্দ করা হয়। এ সময় আদালত বালু উত্তোলনকারী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী বলেন,‘বালু উত্তোলনের খবর পেয়ে রোববার সকালে কোনাগাঁও এলাকায় এ অভিযান চালাই। বালু উত্তোলনকারী আবুল কালামকে ২০১০/১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়।’ তিনি আরো বলেন, এসব অভিযানের সময় অনেক জায়গায় স্থানীয় ভাবে বাধা প্রাপ্ত হতে হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed