Main Menu

ঢাবি ‘খ’ ইউনিটে পাসের হার ২৩.৭২ শতাংশ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পাসের হার ২৩.৭২ শতাংশ।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।

পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

এবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৫ হাজার ১৮ শিক্ষার্থী আবেদন করেছিলেন। আর পরীক্ষা দিয়েছিলেন ৪২ হাজার ৯৫৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৫৮১ এবং সমন্বিত পাস করেছেন ১০ হাজার ১৮৮ জন।

গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed