Main Menu

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার সাতগাঁওয়ের মুছাই চাকন্যা এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সহকারী কমান্ডার এ কে এম কামরুজ্জামান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জয়নাল ইসলাম (৩৬) বড়লেখা উপজেলার চান গ্রামের মুস্তাকিন আলীর ছেলে।

র‍্যাব জানায়, জয়নাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, দুইদিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ডাকাত সদস্যরা র‌্যাবের উপর আক্রমণ করলে র‌্যাব গুলি চালায়। এ সময় গুলিতে জয়নাল নিহত হয়।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে কামরুজ্জামান জানান।

Share





Related News

Comments are Closed