তাহিরপুরে লাল শাপলার বিলের উদ্বোধন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে পর্যটনের সম্ভাবনাময় লাল শাপলার বিকি বিলকে পর্যটন স্পট হিসেবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পর্যটকদের জন্য এ বিল আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময়ে তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী, আসিফ আল জিনাত, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, সমাজ সেবক মাসুক মিয়া, বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন উত্তর বড়দল ইউনিয়নের বিকিবিলটি বাদাঘাট-টেকেরঘাট রাস্তার কাশতাল গ্রামের পাশে অবস্থিত।
কাশতাল, বরোখাড়া ও আমবাড়ি গ্রাম বিকি বিলটিকে তিন দিক থেকে ঘিরে রেখেছে, যার পাশেই মেঘালয়ের সীমান্ত অবস্থিত। কোন রকম চাষাবাদ ছাড়াই ১৫-১৬ বছর যাবত প্রাকৃতিকভাবে এই বিলে লাল শাপলা ফুলের বিপুল সমারোহ ঘটে। বছরের ছয় মাস এই বিলে পানি থাকে বিধায় ছয় মাসই লাল শাপলার এই অপরুপ দৃশ্য দর্শনার্থীগণ উপভোগ করতে পারেন।
ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুটে থাকা শাপলাগুলো সবুজের মধ্যে লাল চাদরে ঢেকে রাখে যা এখানে ঘুরতে আসা ভ্রমণ পিয়াসিদের ভ্রমণের আনন্দে নতুন মাত্রা তৈরি করে।
বিকিবিলের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন তাহিরপুর উপজেলাধীন বিশ্ব ঐতিহ্যের অংশ টাঙ্গুয়ার হাওর, নয়নাভীরাম নিলাদ্রী ডিসি পার্ক, শহীদ সিরাজ লেক, বারেকের টিলা, যাদুকাটা নদী, শিমুল বাগান, প্রত্নতাত্তিক নিদর্শন হলহলিয়া জমিদার বাড়ির পাশাপাশি লাল শাপলার বিকি বিলটি পর্যটন সম্ভবনার নতুন মাত্রাযোগ করবে। এই বিকিবিলটি হলহলিয়ার চক ও দিঘলবাঁক মৌজার প্রায় ১৪.৯৫ একর জায়গা নিয়ে গঠিত। তিনি বলেন ভবিষ্যতে এটি পর্যটনে আকর্ষণে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং জেলা প্রশাসন বিকিবিল এর উন্নয়নসহ এলাকার রাস্তাঘাট উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed