সিলেট মহানগর আ’লীগের সম্মেলন ৩০ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩০ নভেম্বর সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সভায় নগরীর ৬টি ওয়ার্ডে সম্মেলনের তারিখও চূড়ান্ত করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলার গুলশান সেন্টারে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, আগামী ৩০ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। মহানগর শাখার আওতাধীন ২৭টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে সম্মেলন বাকি রয়েছে। তাই আগে এসব শাখার সম্মেলন হবে।
তিনি জানান, আগামী ২০ অক্টোবর নগরীর ২নং ওয়ার্ড, ২২ অক্টোবর ৩নং ওয়ার্ড, ২৪ অক্টোবর ১১নং ওয়ার্ড, ২৬ অক্টোবর ৭নং ওয়ার্ড, ২৮ অক্টোবর ২২নং ওয়ার্ড এবং ৩০ অক্টোবর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হবে।
সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির এই সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এডভোকেট মফুর আলী, তুহিন কুমার দাস, জাফর সাদেক কয়েস গাজী, এডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিজিৎ চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed