সিলেটে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে ২ হাজার পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার মেওয়া এলাকা থেকে তাকে আটক করে। আটক নিজাম বিয়ানীবাজার উপজেলার হাজরাপাড়া গ্রামের ইসরব আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায় সে ওই ইয়াবা ট্যাবলেট ভারতীয় সীমান্তবর্তী গজুকাটা এলাকার এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার এসআই কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed