জৈন্তাপুরে ৯৭৪ পিস ইয়াবাসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে ইয়াবার চালানসহ তিন জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি অভিযানিক দল। এ সময় আটককৃতদের কাছ থেকে ৯৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা তিনজনই মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব-৯।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো- জেলার কানাইঘাট থানার বড়বন্দ গ্রামের ইরফান আলীর ছেলে ইদ্রিস আলী (৩৫), জৈন্তাপুরের লালাখাল পূর্ব গঙ্গারজুম গ্রামের নূর উদ্দিনের ছেলে আমিন উদ্দিন (৩২) ও একই গ্রামের খলিলুর রহমানের ছেলে ছমির উদ্দিন (৩০)।
উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed