কমলগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে নিজ বাড়ির পিছনে কাঁঠাল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উত্তম শীল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) সকাল ৭ টায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উত্তম শীল একজন সেলুন কর্মী ছিল। তিনি শ্রীমঙ্গলে সিন্দুর খাঁন এলাকায় একটি সেলুনে কাজ করতেন। পূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। বুধবার সকালে পাশের বাড়ির লোকজন কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
কমলগঞ্জ থানার এসআই আনজির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed