Main Menu

সিলেটে আগ্রহ হারাচ্ছে বিএনপির ত্যাগীরা!

নিজাম ইউ জায়গীরদার : একের পর এক কমিটি গঠন আর সেসব কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের কারনে সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা আগ্রহ হারিয়ে ফেলছেন মাঠের রাজনীতি থেকে।

বিনিময়ে কিংবা লাট-ভাইয়ের বদৌলতে রাজপথে না থেকেও অনেকেই পদ পদবী পেয়ে যাচ্ছে বিএনপি বা অঙ্গ সংগঠনের নতুন কমিটিগুলোতে। আর এর ফলে দীর্ঘদিন যাবত রাজপথে আন্দোলন সংগ্রাম করেও কমিটিতে পদ পাচ্ছেন না ত্যাগী নেতাকর্মীরা।
এসব বিষয়ে ক্ষুব্দ নেতাকর্মীরা ধীরে ধীরে বিএনপি’র রাজনীতি থেকে আগ্রহ হারিয়ে ফেলছেন।

সূত্রে প্রকাশ, ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পরে আর ক্ষমতার স্বাদ পায়নি বিএনপি। এতো দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় পুলিশের হামলা মামলায় দিশেহারা সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীরা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করতে হয়েছে তাদের, অনেকে মৃত মায়ের মুখ পর্যন্ত দেখতে পারেনি।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে বিভিষিকাময় পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিলো তাদের।

দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার পরেও সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে সেই ত্যাগের মূল্যায়ন পাচ্ছেন না তারা। সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটি নিয়েও রয়েছে বিতর্ক। তাছাড়া ইতিমধ্যে যে সব কমিটি ঘোষনা হয়েছে সেসব কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের স্থান না পাওয়ার অভিযোগ রয়েছে।
অথচ আন্দোলন সংগ্রামে না থেকেও বিনিময়ে কিংবা লাট-ভাইয়ের পরিচয়ে লবিং করে অনেক নিস্ক্রিয় নেতা পদ পদবী বাগিয়ে নিয়েছেন। ফলে ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে। আর এর ফলে ধীরে ধীরে বিএনপি’র রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন রাজপথের এসব ত্যাগী নেতাকর্মীরা।

এব্যাপারে সিলেটের রাজপথের তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিলেটের দায়িত্বে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এর সুদৃষ্টি কামনা করেন।

Share





Related News

Comments are Closed