গোপালগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছেন। নিহত ওই স্কুলছাত্রর নাম সৌরভ গাঙ্গুলী (১৫)।
রবিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে। সে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
কোটালীপাড়া থানার ওসি মো. লুৎফর রহমান জানান, সৌরভ গাঙ্গুলী উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে হোস্টেলে থাকত।
তিনি জানান, রাত ১০টার দিকে বিদ্যালয়ের পাশের একটি মাঠের কাছে সৌরভের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় দৌড়ে হোস্টেলের কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে সৌরভ।
তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।
Related News
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়াRead More
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More



Comments are Closed