Main Menu

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

Manual2 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৪) এক তরুণীর মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

রোববার (৬ অক্টোবর) বিকেলের দিকে কুলাউড়া-সিলেট রেলপথের বেহালা এলাকায় এঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

জানা যায়, রোববার বিকেলের কোন একসময় কুলাউড়া-ছকাপন রেলস্টেশনের মধ্যবর্তী বেহালা এলাকায় ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত ওই তরুণীর মৃত্যু হয়। পরে পার্শ্ববর্তী এলাকার স্থানীয়রা রেল লাইনের পাশে লাশ দেখতে পেয়ে কুলাউড়া থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুন আল রশীদ ঘটনাস্থলে যান এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন।

এদিকে আত্মহত্যা নাকি দুর্ঘটনায় ওই তরুণীর মৃত্যু হয়েছে সেটি কেউ নিশ্চিত করতে পারেননি।

এসআই হারুন আল রশীদ সন্ধ্যা সাড়ে ৬ টায় মোবাইলে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং রেলওয়ে পুলিশকে অবগত করেছি। রেল পুলিশ এসে তরুণীর লাশ উদ্ধার করবে। তাঁর কোন পরিচয় পাওয়া যায়নি।

Manual4 Ad Code

কুলাউড়া রেল থানা পুলিশের ওসি শাহ মো. সাজিদুল ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code