মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ভাই-বোন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই খালাতো ভাই-বোন নিহত হয়েছে। নিহতরা হলো- হাসান আলী (১৮) ও মালিয়া আক্তার (১৩)।
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় যশোরের খাজুরা এলাকার কদমতলা নামক স্থানে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী যশোরের উপশহর ডি-ব্লকের আসলাম আলীর ছেলে এবং অপরজন মালিয়া উপশহরের এফ-ব্লকের সেলিম হোসেনের মেয়ে।
আহত তৈয়বা এফ-ব্লকের শাহজাহান আলীর মেয়ে। তারা তিনজন খালাতো ভাইবোন।
খাজুরা পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলে মাগুরার সীমাখালীতে বেড়াতে গিয়েছিল ওই তিন ভাইবোন।
ফেরার পথে খাজুরা এলাকার কদমতলা নামক স্থানে মাগুরামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়।
আহত তৈয়বাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Related News
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More



Comments are Closed