তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ১০
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামে তিস্তা নদীতে খেয়া নৌকা ডুবে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন।
রোববার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এই নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
তবে দুপুর আড়াইটা পর্যন্ত ডুবে যাওয়া নৌকা কিংবা নিখোঁজদের উদ্ধারের কোন খবর মেলেনি।
রাজারহাট থানার ওসি কৃষ্ণ চন্দ্র সরকার জানান, বুড়িরহাট স্পারের কাছে খেয়াঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আকবর আলী বলেন, টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এরপর আর কিছু মনে নেই।
ঘটনাস্থল পরিদর্শন করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস টিম নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed