বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুর সদরের বড়স্টেশন মোলহাড এলাকায় বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অহিদা বেগম, তার মেয়ে রেহানা, রেহানার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া। তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।
স্থানীয়রা জানান, রোববার কুমিল্লা থেকে পরিবারের তিন সদস্যকে নিয়ে বড়স্টেশন মোলহাড এলাকার নদীর মোহনায় ঘুরতে আসেন অহিদা বেগম। বৃষ্টির মধ্যে ঘুরছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককেRead More
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More



Comments are Closed