Main Menu

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহাগ মিয়া (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার নছরতপুর গ্রামের অটোরিকশা চালক সেলিম মিয়ার ছেলে।

Manual1 Ad Code

এসময় আহত হয়েছে আরও দুই স্কুল ছাত্র। আহতরা হলো, একই গ্রামের কামাল মিয়ার ছেলে সামি (৭) ও আলমগীর মিয়ার ছেলে সায়েম (৭)। সবাই শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

রোববার (৬ অক্টোবর) সকাল সোয়া ৯ টায় শায়েস্তাগঞ্জে পশ্চিম বড়চর নামক রেল জংশনের পশ্চিম দিকে রেল সিগনালে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার নছরতপুর থেকে তিনজন স্কুলছাত্র নিয়ে একটি অটোরিকশা ইসলামী একাডেমিতে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামক স্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করছিল। এ সময় সিলেটগামী একটি লোকাল ট্রেন রেলক্রসিংয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোহাগ নিহত হয়। বাকীদের স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code