Main Menu

শাবির ভর্তি আবেদনের কার্যক্রম শেষ হচ্ছে আজ

Manual2 Ad Code

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ রোববার। ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি আবেদনের সময় আরও বাড়ানো হবে না, গত ১২ সেপ্টেম্বর থেকে শাবির ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শাবির নিজস্ব ওয়েবসাইট www.admission.sust.edu এর মাধ্যমে আবেদন করা যাবে। আর ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে।

Manual1 Ad Code

প্রসঙ্গত, আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code