‘ঠাকুর শান্তি পুরস্কার’ পেলেন শেখ হাসিনা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করা হয়েছে। কলকাতা এশিয়াটিক সোসাইটি এই পুরস্কার প্রদান করে।
কলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ ভারতের রাজধানী নয়া দিল্লীর হোটেল তাজমহলে শনিবার (৫ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রোত চৌধুরী। এর আগে অন্যান্যের মধ্যে বিশিষ্ট আন্তর্জাতিক নেতা নেলসন ম্যান্ডেলা ও প্রখ্যাত অর্থনীতিক অমর্ত্য সেনকে এই পুরস্কার প্রদান করা হয়। প্র
ধানমন্ত্রীর সম্মানে অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করা হয়। সম্মাননাপত্রে বলা হয়, ‘এশিয়াটিক সোসাইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করে তাকে সম্মান জানাচ্ছে।’
পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী তা দেশবাসীর উৎসর্গ করে বলেন, বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত। কারণ তারা ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতায় এনেছে।’-বাসস
Related News
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৈশাখী নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও ঘনীভূত হয়েRead More
ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু করলো মহানগর এক্সপ্রেস
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।Read More



Comments are Closed