Main Menu

জাফলংয়ে কিশোরের লাশ উদ্ধার, আটক ১

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগর বিশ্বাস নামের ওই কিশোর নেত্রকোণা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুরের শান্ত দাসের ছেলে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের গ্রিনপার্কের সামনের একটি নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সজিব মিয়া নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাবা-মায়ের সাথে দীর্ঘদিন ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় বসবাস করছিল সাগর বিশ্বাস। গতকাল বুধবার সন্ধ্যার পর সাগরকে ডেকে নিয়ে যায় সজিব। এরপর রাতে আর বাড়ি ফিরেনি সাগর। আজ সকালে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

Share





Related News

Comments are Closed