Main Menu

সাংবাদিক মিলাদের পিতার ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মিলাদ মো. জয়নুল ইসলামের পিতা শ্রমিক নেতা রফিকুল মুরছালিন (৭৩) আর নেই।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পৌরসভার কসবা গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ পরে জানানো হবে।

এদিকে, সাংবাদিক মিলাদ জয়নুলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির সহকারী প্রক্টর এডভোকেট আব্বাস উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি মাষ্টার মো. আব্দুর রহীম, খালেদ জাফরী, সিনিয়র সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল, সজীব ভট্টাচার্য, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এ টি এম তুরাব। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাছিব মনিয়া, সেক্রেটারি আতাউর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সেক্রেটারি ছিদ্দিক আহমদ, মাওলানা ফয়জুল ইসলাম, চেয়ারম্যান আবুল খায়ের, মাওলানা ফয়জুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed