রাজনগরে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘড়গাও থেকে চার হাজার ১২২ পিস ইয়াবাসহ আব্দুল আলী জিদ্দা (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে রাজনগর উপজেলার ঘড়গাও গ্রামের নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। আব্দুল আলী জিদ্দা ওই গ্রামের আশ্বব মিয়ার ছেলে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার ওসি আবুল হাসেম ও সঙ্গীয় ফোর্স নিয়ে জিদ্দাকে নিজ বসত ঘর হতে তাকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা চার হাজার ১২২ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৭৮০ টাকা। আটক জিদ্দার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। সে দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।’
Related News
কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ২৩ নভেম্বর সোমবার উদযাপিত হবে খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসবRead More
মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্টিত হবে মহারাসলীলা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণেরRead More



Comments are Closed