সারাদেশে সেপ্টেম্বরে ২৩২ ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে ৫২১ জন নারী ও শিশু যৌন নিপীড়নসহ নানা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৩২টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটি জানায়, ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরে মোট ৫২১ জন নারী ও শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে ২৩২টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৯ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৫ জনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে।
এতে বলা হয়, গত মাসে ২ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হন। এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে।
যৌতুকের জন্য হত্যা করা হয়েছে ৫ জনকে। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেন ৩ জন। অন্যান্য নির্যাতনে আত্মহত্যায় বাধ্য হন ১৯ জন। প্ররোচনায় আত্মহত্যা করেন একজন। আর ২৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেপ্টেম্বরে ৪১টি বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে। বেআইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ৫টি। সাইবার ক্রাইমের ১১টি ঘটনা ঘটেছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন ২ জন।
Related News
সশস্ত্র বাহিনী দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে দেশের সবRead More
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায়Read More



Comments are Closed