Main Menu

জৈন্তাপুরে ১০ বস্তা ভারতীয় সুপারী আটক

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরের সীমান্তের কেলেঙ্গি থেকে ১০ বস্তা সুপারীসহ একটি নৌকা আটক করেছে বিজিবি।

১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সোমবার সকাল ৭টার দিকে এ অভিযান চালানো হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, লালাখাল ক্যাম্পের টহল টিম গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে সকাল ৭টায় লালাখাল সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১০ বস্তা সুপারীসহ ১টি নৌকা আটক করে ক্যাম্পে নিয়ে যায়। স্থানীয় চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন পথ দিয়ে প্রতিদিনই ভারতীয় পন্য সামগ্রী বাংলাদেশে নিয়ে আসছে। অন্য দিনের ন্যায় নৌকাযোগে ১০ বস্তা সুপারী নিয়ে আসার প্রাক্কালে বিজিবি’র অভিযান পরিচালনা করলে চেরাকারবারী দলের সদস্যরা নৌকা ও সুপারী ফেলে পালিয়ে যায়।

Manual8 Ad Code

১৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইদ সুপারী ও নৌকা আটকের কথা স্বীকার করে বলেন, সীমান্ত এলাকায় বিজিবি’র টহল টিম চোরাকারবার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code