ছাতকে ৫ কিলোমিটার রাস্তা সেচ্ছাশ্রমে সংস্কার
ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি: ছাতক উপজেলার গোবিন্দনগর থেকে বিন্দোদ পুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা সেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। গত সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকার শতাধিক যুবক খানা-খন্দকে ভরপুর এ সড়কটি সেচ্ছাশ্রমে মেরামত করে। ৫ কিলোমিটার সড়কটি খানা-খন্দকে পরিপূর্ণ থাকায় স্থানীয় জনগনের ভোগান্তির শেষ ছিল না।
গোবিন্দগঞ্জ সৈয়দ গাও ইউপি সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, নানু মিয়া, শাকিল, আরজু মিয়া, সায়েদুর রহমান, সিরাজ উদ্দিন, মাহমুদ আলী মেম্বার, কামাল আহমদ ও মিলন মেম্বার সহ অন্যান্য ব্যক্তিদের আর্থিক সহযোগীতায় ইট, কংক্রিট ও সুরকি ক্রয় করে রাস্তা মেরামত করা হয় । ছৈলা আফজলাবাদ ও গোবিন্দগঞ্জ সৈয়দ গাও ইউনিয়নের ১৫ টি গ্রামে যান চলাচলে অনুপযোগি ৫ কিলোমিটার সড়ক সংস্কার করে যান চলাচলে উপযোগি করে তোলেন শতাধিক যুবক। এর আগেও কয়েক বার স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করা হয়। কিন্তু সরকারে বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোন লাভ হয়নি।
সংস্কার কাজে উপস্থিত থেকে কোদাল হাতে নিয়ে এলাকার যুবকদের বিভিন্ন সহযোগীতা ও উৎসাহ প্রদান করেন রিহাব উদ্দিন, রাসেল আহমদ, আব্দুল্লাহ, ইব্রাহিম আলী, আবু বক্কর, সুহেল আহমদ, জুনাইদ আহমদ, মাজেদ আলী ও রুবেল আহমদ প্রমুখ।
Related News
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কেরRead More
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ীRead More



Comments are Closed