সিলেটে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিলের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয়সহ সিলেটের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল চালু হয়েছে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আজ রোববার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
দুপুর সাড়ে ১২টায় নগরীর জিন্দাবারস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আনুষ্ঠানিকতার পাশাপাশি ভিডিও কনফারেন্সে সিলেট অঞ্চলের আরো ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানেও মিড-ডে মিল উদ্বোধন করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী এ সময় শিক্ষার্থীদের সাথে বসে মিড ডে মিল খান।
অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে দুপুরের শিফটে ৪ থেকে সাড়ে ৪শ’ শিক্ষার্থী মিড-ডে মিলের আওতায় এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Related News
সিলেটে নিরাপদ যাতায়াত পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ যাতায়াত আন্দোলনকে সুসংগঠিত করতে সিলেটে গঠিত হয়েছে সম্পূর্ণRead More
সিলেটের দক্ষিণ সুরমায় যুবকের আত্মহত্যা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় মাখন মিয়ার ভাড়াটে বাসায়Read More



Comments are Closed