Main Menu

কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবতীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে বাড়ির পুকুরের পানিতে ডুবে তাসলিমা আক্তার (২৭) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। নিহত তাসলিমা আক্তার শ্রীনাথপুর গ্রামের মৃত মুছা মিয়ার মেয়ে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় তাসলিমা আক্তার কাজের প্রয়োজনে পুকুরে গেলে সেখানে মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার ছোট ভাই আবু বক্কর পুকুরে গিয়ে হাত পা ধুতে সিড়িতে নামতে গেলে তার পায়ে তাসলিমার দেহ লাগে। সে হাত দিয়ে দেহটি টেনে তুলে দেখে সেটি তার বোনের দেহ। বাড়ির লোকজন দেহটি ওপরে তুলে আনলেও ততক্ষণে সে মারা যায়।

ঘটনার খবর পেয়ে বেলা আড়াইটায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে।

উপ-পরিদর্শক ফরিদ উদ্দীন বলেন, এ বাড়ির ও গ্রামবাসীর বক্তব্য শোনে জানা গেছে তাসলিমা মৃগী রোগী ছিল। তার পরিবারের লোকজন ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য মৌলভীবাজারের জেলা অতিরিক্ত হাকিম (এডিএম) এর কাছে আবেদন করেছেন। অনুমতি আসলে লাশটি দাফন করা হবে।

Share





Related News

Comments are Closed