কাজীর বাজার থেকে ৫ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজীর বাজার থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে কাজীর বাজারস্থ হাজী বশির মিয়ার বিল্ডিং এর পাশে থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।
আটক জুয়াড়িরা হলো- সুনামগঞ্জ সদর থানাধীন গৌররাং এলাকার মৃত ওহাব মিয়ার ছেলে নবীর হোসেন (৫৫), দক্ষিণ সুরমার কামার বাজার এলাকার গৌস আলীর ছেলে ইমন আহমদ (১৯), চাঁদপুর জেলার হাইমচর থানাধীন বিঙ্গলিয়া গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে সামাদ মিয়া (২৫), ময়মনসিংহের সদর থানাধীন গোসতা গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে মিন্টু মিয়া (৩৫) ও কাজীর বাজার এলাকার গনেষ গৌড়ের ছেলে অজিত গৌড় (২২)। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটক জুয়াড়িদেকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed