Main Menu

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকুতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার অনুভূত এ ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬ দশমিক ৮ মাত্রার বলে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু এর মাত্রা ৬ দশমিক ৫ ছিল বলে পরে জানিয়েছে দেশটির জিওফিজিক্স এজেন্সি।

Manual4 Ad Code

ভূমিকম্পটির উৎপত্তি প্রাদেশিক রাজধানী আমবোন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।

প্রাথমিকভাবে স্থানীয় একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তলার একটি অংশ ভেঙে পড়ে একজন নিহত এবং আরো দুজন আহত হওয়ার খবর প্রকাশ করা হয়।

Manual1 Ad Code

পরে আমবোনের দুর্যোগ সংস্থার (বিএনপিবি) মুখপাত্র অগাস উইবোয়ো জাকার্তায় সাংবাদিকদেরকে ভূমিকম্পে ২০ জনের প্রাণহানির খবর জানান।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code