ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুর করিম (৪৫) নামের এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আন্তঃজেলা সংঘবদ্ধ মাদকবিক্রেতারা ওই এলাকায় অবস্থান করছে, এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখানে পৌঁছানো পরই তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সংঘবদ্ধ মাদকবিক্রেতারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় তাদের ছোড়া গুলিতে মাদকবিক্রেতা আব্দুর করিম আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত মাদকবিক্রেতা করিমের বিরুদ্ধে থানায় ১৩টি মাদকের মামলাসহ ১৫টির বেশি মামলা আছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual8 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed