ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ৬ জন। তবে এখনও হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আগরতলার সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ থানাধীন বিশ্রামগঞ্জ এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
সেখানকার এলাকাবাসী ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে জানান, একটি বাস ও যাত্রীবাহী একটি ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় ম্যাক্স গাড়িটি দুমড়ে-মুচড়ে সড়কে উল্টে যায়। হতাহতরা সবাই ম্যাক্স গাড়ির যাত্রী।
ঘটনাস্থলে আহত ১২ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চড়িলাম হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে গুরুতর আহত অপর ৭ জনকে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
খবর পেয়ে রাতেই আগরতলা মেডিকেল হাসপাতালে আসেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
আহতদের চিকিৎসায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও এসময় জানান উপমুখ্যমন্ত্রী।
Related News
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More
বিশ্বে ২ কোটি শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার : ইউনিসেফ
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১টি দেশে এক বছরে ১২ থেকে ১৭ বছরRead More



Comments are Closed