নাফ নদীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে বিজিবির তিন সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হ্নীলা জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান।
তিনি জানান, হ্নীলা বিওপির টহল দল জালিয়াপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে হঠাৎ একটি নৌকায় চড়ে নাফ নদী পাড় হয়ে ৪ জন লোক জালিয়াপাড়ার দিকে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটি তীরে ভেড়ানোর সংকেত দেয়া হয়। কিন্তু সংকেত পাওয়া পর ওই ৪ জনের মধ্যে ২ জন দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে।
একপর্যায়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে মাদক পাচারকারীরা গুলি ছোড়া শুরু করলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের মধ্যে প্রায় ১০-১২ মিনিট এ গুলি বিনিময় চলে।
পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিজিবি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান।
Related News
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুRead More



Comments are Closed