‘নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে আ.লীগ’
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে আওয়ামী লীগ। বিএনপি যা পারেনি আওয়ামী লীগ সেটা করে দেখিয়েছে। সেজন্য বিএনপির উচিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে বিএনপির আমল থেকেই টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা নিজেদের দলের কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। তাই সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে। সেজন্য বিএনপির উচিত সরকারকে অভিনন্দন জানানো।
সেই সাথে শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমুলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এরপর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।
বিকেলে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকের স্মরণে শোকসভায় বক্তব্য রাখবেন তিনি।
Related News
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More



Comments are Closed