তাহিরপুরে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট (উত্তর) ইউনিয়নে এলজিইডি নির্মিত একটি আরসিসি গুরুত্বপূর্ণ রাস্তার ঢালাই কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজের শুরুতেই রাস্তার স্থানে স্থানে ফাটল ধরেছে।
প্রকল্প স্থানে টানানো হয়নি তথ্য সম্পর্কিত কোন সাইনবোর্ড। এছাড়া রাস্তা পাকাকরণ কাজের ইস্টিমিট সংক্রান্ত কোন তথ্যই দিতে চাচ্ছেন না তাহিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাইদুল্লাহ মিয়া।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের জন গুরুত্বপূর্ণ এই রাস্তাটির পাকাকরণে অর্ধেক ঢালাইয়ের কাজ এগিয়েছে। রাস্তার অর্র্ধেক অংশে ঢালাই করার দুই/তিন দিনের মধ্যেই বেশ কয়েক স্থানে ফাটল দেখা দিয়েছে। অধিক জনসংখ্যার চলাচলকৃত এই রাস্তাটি পাকাকরণ কাজে শুরুতেই ব্যাপক অনিয়ম হওয়ায় স্থানীয়রা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রকল্প স্থানে সাংবাদিকরা গেলে সেখানে কোনাট, পাঠানপাড়া, দীঘিরপাড় এলাকার শত শত মানুষ জময়েত হয়ে সংবাদকর্মীদের কাছে তাদের ক্ষোভের কথা জানান।
কোনাট গ্রামের জাহাঙ্গীর আলম জিন্নাহ জানান, উপজেলা প্রকৌশলী সাইদুল্লাহ মিয়ার পরোক্ষ সহযোগিতায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার রাস্তার কাজে নিম্ন মানের নির্মাণ সামগ্রী সরবরাহ করছেন। ৫/১০ সিঙ্গেল ডাইসের সাথে কাঁদামাটি মিশিয়ে ঢালাইয়ের কাজ সেরে নিচ্ছেন তারা। এ ব্যাপারে এলজিইডির তাহিরপুর উপজেলা প্রকৌশলীর কাছে বারবার অভিযোগ জানানো হলেও তিনি আমাদের অনুরোধ ও অভিযোগ এড়িয়ে যাচ্ছেন। শুনেছি বাদাঘাট বাদামপট্টি থেকে পাঠানপাড়া খেয়াঘাট পর্যন্ত এই রাস্তাটি আরসিসি পাকাকরণ করা হবে। কিন্তু প্রকল্পে নিয়োজিত ঠিকাদার কে? এবং রাস্তার দৈর্ঘ্য কতটুকু, বরাদ্দ কত, এ সম্পর্কিত কোন তথ্যই জনসাধারণকে জানানো হচ্ছেনা।
৫নং বাদাঘাট (উত্তর) ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন জানান, এই রাস্তাটি পাকাকরণ আমাদের দীর্ঘদিনের দাবী। কারণ এই রাস্তাটিই দূর্গম সীমান্ত এলাকার লাখো মানুষের জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। স্থাানীয় জাদুকাটা নদী থেকে এই রাস্তা দিয়ে অন্যতম বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারে সব ধরণের পণ্য পরিবহণ করা হয়ে থাকে। এই রাস্তা দিয়েই সুনামগঞ্জ জেলা শহর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কয়লা, বালু, পাথর ব্যবসায়ীরা সীমান্তবর্তী টেকেরঘাট, বড়ছড়া, বাগলী, চারাগাঁও, ডাম্পের বাজার, শ্রীপুর বাজার প্রভৃতি ব্যবসায়ীক কেন্দ্রে যাতায়াত করে থাকেন। কিন্তু এলজিইডির সংশ্লিষ্টদের অনিয়ম দুর্নীতির কারণে রাস্তার কাজের শুরুতেই পাকাকরণের কয়েকটি স্থাানে ফাটল ধরেছে। আমরা এলাকাবাসীর দাবী চলমান অনিয়ম-দুর্নীতি দুর করে প্রকল্পের ইস্টিমিট অনুযায়ী যথাযথভাবে রাস্তাটি পাকাকরণের কাজ সম্পন্ন করা হোক।
৫নং বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন জানান, মাটি মিশ্রিত নিম্নমানের ৫/১০ সিঙ্গেল ডাইস ও পাথর দিয়ে আরসিসি রাস্তার ঢালাই কাজ চালিয়ে দেওয়া হচ্ছে। এতে রাস্তাটির কয়েকটি স্থানে ইতোমধ্যে ফাটল ধরেছে। এভাবে রাস্তার কাজ করলে অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তাটি ভেঙ্গে যাবার আশংকা রয়েছে। আমরা এমপি মহোদয়ের কাছে দীর্ঘদিন দাবী জানিয়ে এলজিইডি থেকে এই প্রকল্পের কাজটি দেওয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা রাস্তার কাজে সীমাহীন অনিয়ম করে যাচ্ছেন। এলাকাবাসী এ ব্যাপারে প্রতিবাদ করে কোন কিছু বললে রাস্তার প্রকল্প কাজে সংশ্লিষ্টরা উল্টো এলাকাবাসীর উপর চড়াও হয়।
তিনি আরো জানান, রাস্তার অনিয়মের ব্যাপারে স্থাানীয় জনগণের পক্ষ নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে প্রকল্পের সংশ্লিষ্টরা মামলা করবে বলে হুমকি দিচ্ছে।
এসব অনিয়মের ব্যাপারে তাহিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাইদুল্লাহ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তার কাজে কোন অনিয়ম হচ্ছেনা। সঠিক ভাবেই রাস্তার কাজ করা হচ্ছে।
স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা উপজেলা প্রকৌশলী সাইদুল্লাহ মিয়ার কাছে প্রকল্পের ইস্টিমিট সংক্রান্ত তথ্যাদি জানতে চাইলে কয়েক দিন যাবৎ তিনি সাংবাদিকদের বিভিন্ন অজুহাতে দেই-দিচ্ছি বলে টালবাহানা করছেন, কখনো বলছেন জেলার এক্সচেঞ্জ অফিস থেকে নিয়ে নিন। পরবর্তীতে তিনি কারো ফোন রিসিভই করছেন না।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তার বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও তার কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি বিষয়টি দেখার জন্য লোক পাঠিয়েছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।
তাহিরপুর উপজেলা প্রকৌশলী কোন তথ্য দিতে চাচ্ছেন না একথা অবগত করলে তিনি বলেন, তথ্য অবশ্যই দিতে হবে। তিনি না দিলে আমার অফিসে এসে নিয়ে যাবেন। পরবর্তীতে আবারো জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনরিসিভ করেননি।
এদিকে তাহিরপুর এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Related News
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কেরRead More
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ীRead More



Comments are Closed