সিলেটে চার জুয়াড়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার বিভিন্ন উপকরণসহ চার জুয়াড়ীকে আটক করেছে।
মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার নাজিরবাজারের ছয়ভাই রেষ্টুরেন্টের পেছনে টিনের ঝুপড়ি ঘরে জুয়াখেলারত অবস্থায় ওই চার জুয়াড়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলো ওসমানীনগর উপজেলার চিন্তামইন গ্রামের সুধীর চন্দ ধরের ছেলে কালাচাঁন লাল ধর, বিশ্বনাথ উপজেলার সাদুগ্রামের তোরাব আলীর ছেলে শিপন আহমদ, দক্ষিণ সুরমার তুতিপুর নাজিপুরের নুর মিয়ার ছেলে শিপন মিয়া, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের সাজেদ আলীর ছেলে মুহিত মিয়া। আটককালীন সময়ে জুয়াড়ীদের নিকট হতে জুয়া খেলার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস জানায়, আটককৃতদের আলামত সহ দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed